সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যসচিব আবুল কালাম সিকদার।উপরোক্ত আট জনেরই দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।এর আগে গত ৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে বহিষ্কারের সুপারিশ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে আজ কোর্টে নামবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এছাড়া দ্য হানড্রেডে আছে গুরুত্বপূর্ণ লড়াই।ইউএস ওপেন১ম Read more

‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

আজ থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি
আজ থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি

ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন