সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্কাফিজুর রহমানের উপস্থিতিতে এ নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করা হয়। এসময় এক কেজি ওজনের এক হাজার নয়শ নব্বইটি ফুরাডানের প্যাকেট ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন প্রমুখধ্বংসের সময় উপস্থিত শাহিনুর আলম নামের এক কৃষক বলেন, ‘আমরাতো আগে জানতাম না এটা ক্ষতিকর। আলুর জমিতে এই ফুরাডান ব্যবহার করতাম আমরা। আজ থেকে আর ব্যবহার করবো না।’আব্দুল মান্নান নামের এক কৃষক বলেন, ‘দোকান্দাররা পোকা মারার জন্যে খালি এই ফুরাডান দেয়। এটা যে এতো নিষিদ্ধ আগে জানি নাই। সবাইকে এটা ব্যবহার করতে মানা করবো।’উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বরে সোনামুখী এলাকার একটি কীটনাশকের দোকান থেকে নিষিদ্ধ ফুরাডান জব্দ করা হয়। আজকে সেই জব্দকৃত কীটনাশক ফুরাডান কৃষকদের উপস্থিতিতেই ধ্বংস করা হলো। পাশাপাশি কৃষকদের সচেতন করা হয়েছে তারা যেন কার্বফুরান গ্রুপের ফুরাডান জমিতে ব্যবহার না করেন।’ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভুলভাল বুঝিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃষকদের কাছে নিষিদ্ধ কীটনাশক বিক্রি করেন। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরাই। কৃষকদের আরও সচেতন হতে হয়ে কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ
সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভবন Read more

কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা
কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন