সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভূতের মোড়, দত্তকান্দি ও কাঁঠালিয়া এলাকায় একটি প্রভাবশালী চক্র নিয়মিত ড্রেজার বসিয়ে বালু কাটছে বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত যমুনার বিভিন্ন চ্যানেলের এইসব গ্রামে ড্রেজার বসিয়ে বালু কাটা হয়। এতে ভাঙনের হুমকিতে পড়েছে গ্রামগুলোর বিভিন্ন পয়েন্ট। স্থানীয়রা জানান, প্রভাবশালী বালু লুট চক্রের ভয়ে তারা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ‘ভূমি অফিসকে’ ‘ম্যানেজ করে’ প্রভাবশালী মহলটি নদীর বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ‘যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার ভূতের মোড়ে রাজনৈতিক  নেতৃত্বে একটি প্রভাবশালী মহল প্রতি রাতেই ড্রেজার বসিয়ে কোনো না কোনো গ্রাম থেকে বালু কেটে নিচ্ছে। বালু কেটে নেওয়া হলেও মিরকুটিয়া প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।অবৈধভাবে বালু কাটায় ৩ গ্রামের বিভিন্ন স্থানে ভাঙনের আশংকা দেখা দিয়েছে।  কেউ বালু কাটতে বাধা দিলে প্রভাবশালী মহলটি তার ওপর অত্যাচার নির্যাতন চালায় বলে জানায় গ্রামের মানুষ। ফলে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।মিরকুটিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকবর আলী বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশে বালু কাটা বন্ধে চৌহালীর বিভিন্ন  ক্যানেলে শনিবার  রাত থেকে গ্রাম পুলিশ ও ভূমি অফিসের লোকজনের সমন্বয়ে পাহারা বসানো হয়েছে। সেই সাথে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ভূমি অফিসকে ম্যানেজ করে বালু কেটে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়রা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সত্য নয়। গ্রামের লোকজন বালু কাটার ব্যাপার আমাকে কখনো জানায়নি। উপজেলা প্রশাসনের কাছ থেকে বালু কাটার বিষয়টি জানতে পারি।’অভিযুক্ত বালু ব্যবসায়ী রফিকুল ইসলাম  বলেন, ‘আমি ৮ বছর ধরে বালুর ব্যবসা করছি। ভূতের মোড়, হিজুলিয়া ও কাঁঠালিয়ায় অন্তত ১০ জন এখানে বালুর ব্যবসা করেন। সুযোগ পেলেই প্রভাবশালীরা অনেককেই ম্যানেজ করে বালু কাটে, টাকা হাতিয়ে নেন। ব্যবসায় আমার প্রতিপক্ষ আছে। তারা আমার বিরুদ্ধে বালু কাটার মিথ্যা অভিযোগ করতে পারে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের
মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ Read more

এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি
এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি

বাঁশখালীতে বেপরোয়া গতিতে ছেড়ে আসা পরিবহন সংস্থা এস. আলমের একটি বাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি যাত্রী ছাউনি। এতে কেউ Read more

রাশিয়ার সাবমেরিনে হামলা চালালো ইউক্রেন
রাশিয়ার সাবমেরিনে হামলা চালালো ইউক্রেন

সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানায়, তাদের হামলায় সাবমেরিনটি বেশ Read more

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার Read more

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

ফের বন্ধ হয়ে গেছে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মীদের কর্মবিরতির কারণে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার এ Read more

নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন