সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রধান শিক্ষক পদ থেকেও অপসারণ করা হয়েছে।এ ঘটনায় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় অর্থ কেলেংকারী, নারী কেলেংকারী ও দূর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে মোঃ আব্দুল মজিদকে প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রসঙ্গতঃ আলোচিত এই স্কুল থেকে বিগত সময়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় কারাগারে রয়েছে রাকিবুল ইসলাম। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে Read more

২ এপ্রিল: নামাজের সময়সূচি
২ এপ্রিল: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ইংরেজি, ১৯ চৈত্র ১৪৩২ বাংলা, ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস
শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের Read more

নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন