নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়।বুধবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, গত শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় ওই মাদ্রাসার দশ বছরের এক ছাত্রকে শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর ওই ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়। পরে ঘটনাটি বুধবার (৮ অক্টোবর) এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে নয় টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশের এই কর্মকর্তা জানান, ‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। এলাকাবাসী উত্তেজিত রয়েছে। অপ্রতিকর ঘটনা এড়াতে আমরা অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

‘ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে’
‘ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে’

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঈদ উপলক্ষে বাংলাদেশ Read more

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

Avis sur Cheri Casino : vérification de compte étape par étape
Avis sur Cheri Casino : vérification de compte étape par étape

Avis complet sur Cheri Casino – Ce que vous devez savoir Présentation générale de Cheri Casino Cheri Casino se positionne Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন