সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মাকসুদুল হাসান জনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।এর আগে দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু নির্মাণাধীন তাকওয়া টাওয়ারে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। পরে তারা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।মরদেহটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা ময়লা পানির মধ্যে পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা যে, মাকসুদুল হাসান জনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় এবং গণমাধ্যম সূত্রে সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের সংবাদটি প্রাপ্ত হয়ে র‍্যাব-১১-এর দৃষ্টিগোচর হয়।এরই প্রেক্ষিতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‍্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে। নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি সিপিএসসি একটি আভিযানিক দল শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে র‍্যাব-১১।শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১।গ্রেফতারকৃত প্রধান আসামী সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার আঃ মমিনের ছেলে জাহাঙ্গীর (৩৮)। আসামী জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।আসামী জাহাঙ্গীরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বাভাবিক মেধা তালিকায় চান্স না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সুবিধায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

Casino Binobet : décryptage du bonus de bienvenue et ses exigences de mise
Casino Binobet : décryptage du bonus de bienvenue et ses exigences de mise

Guide pratique du casino Binobet – Tout ce qu’il faut savoir 1. Inscription et premiers pas sur le casino Binobet Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন