ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ আগস্ট) সিডিএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (নির্বাহী পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুল আউয়াল। তার অবসরজনিত বিদায়ের পর সাজ্জাদ হোসেন এ পদে নিয়োগ পান।মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করার পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-তে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মহাব্যবস্থাপক এবং কেন্দ্রীয় কার্যালয়ে কারেন্সি অফিসার পদেও দায়িত্ব পালন করেন।শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাজ্জাদ হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।উল্লেখ্য, বাংলাদেশে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমোদিত সাত শতাধিক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নেটওয়ার্ক হিসেবে কাজ করে সিডিএফ।অলাভজনক সংগঠন সিডিএফ ক্ষুদ্রঋণখাতে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এবং সরকারের সঙ্গে নীতি নির্ধারণে কাজ করে থাকে। একই সঙ্গে, সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে সংস্থাটি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই Read more

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ
আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে আড়াই কিলোমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন