উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য জানিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন। যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।এর আগে রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের ভাগনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন। মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।গত ১১ মার্চ (বুধবার) ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। শারীরিক অবস্থার অবনতি হলে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা ছিলেন। মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ Read more

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী Read more

নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা
নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা

টাঙ্গাইলের নাগরপুর-আরিচা মহাসড়কের সম্প্রসারণ কাজ চলমান থাকলেও, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এর ফলে প্রতিদিন ঝুঁকি Read more

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই স্থানে ফের ছুরিকাঘাত!
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই স্থানে ফের ছুরিকাঘাত!

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর শরবত বিক্রেতা সাদ্দাম হোসেনকে (৩০) ছুরিকাঘাত করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ Read more

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন