উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।এর আগে, অ্যাম্বুলেন্সটি আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির
সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণ শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালানো চলছে।মঙ্গলবার Read more

বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড
আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে মানিলন্ডারিং মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে Read more

পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ Read more

ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন