নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, মানিকদিঘী গ্রামের পাকুরিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল সরকারকে তুচ্ছ ঘটনার জেরে মারধর করে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও কর্মীরা। পরে সমাধানের লক্ষে বিএনপির নেতা ১ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম এর ডাকা সালিশে যাওয়ার কারনে দুপুর পর বিকেল ৩টার দিকে বিএনপি নেতা সামসুলের সমর্থক ও বিএনপির কর্মী শফিকুল ও রহেদ এর বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হামলা চালায় প্রায় ২০ থেকে ২৫ জন লোক।ভুক্তভোগী শফিকুল ও রহেদ বলেন, আওয়ামী লীগের নেতা দুলাল ও ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর জামতলি বাজারে এক বিষয় নিয়ে বিএনপি নেতা শামসুলের সাথে কথা কাটাকাটি ও তাদের মধ্যে ঝামেলা হয় বিএনপির নেতা শামসুল কে জামতলি বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শামসুলের ডাকা সালিশে আমরা পাকুরিয়া বাজারে যাই তার পক্ষে এরই জের ধরে দুলাল ও জাহাঙ্গীরের লোকজন আমাদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।  শফিকুলের স্ত্রী রশিদা বেগম(৩৫) বলেন, আমার স্বামীকে বাড়িতে না পেয়ে আমাকে মারধর করে বাড়ির সব জিনিস পত্র ভাংচুর ও গরু বিক্রি করার নগদ ১লক্ষ টাকা নিয়ে যায় তারা।রহেদ বলেন, আমাদের গ্রামের বিএনপির নেতা শামসুলের সালিশে আমরা পাকুরিয়া ছিলাম আমাকে বাড়িতে না পেয়ে আমার মা ও সহধর্মিণীকে মারধর করে জিনিসপত্র ভাংচুর লুটপাট করে নগদ ৬০ হাজার টাকা নিয়ে চলে যায়।এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দুলাল ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গী আলম অভিযোগটি অস্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত নয়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে জানা নেই বলে দাবি করেন তারা।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিষয়টি ফোন কলে জানতে পেরেছি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে আমকে কেন্দ্র করে কূটনীতি এবং পরস্পরের মধ্যে বাণিজ্য প্রতিযোগিতা নতুন কিছু নয়। Read more

ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ
ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ

দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এই প্রথম বস্তাতে আদা চাষাবাদ করছেন কৃষকরা। এই উপজেলায় কৃষিতে বৈচিত্র আনার প্রয়াসে দিন Read more

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন