শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী ড, তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যেখানে এই নারীদের কেবল এনসিপির নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। যেখানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এই নারীদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন, এই নারীরা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছেন। সারজিসের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-জুলাই অভ্যুত্থানের পর মাত্র কয়েক মাস হলো- আমি ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন আপুদেরকে চিনি। প্রথমে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে। এরপর বর্তমানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মাধ্যমে।সাময়িক এই পথচলায় বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করতে দেখেছি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে দেখেছি। সেই বিষয়গুলোতে তাদের কথাবার্তা, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, ইন্টিগ্রিটি অবজার্ভ করে এইটুকু উপলব্ধি আমার হয়েছে যে- এই মানুষগুলো রাজনীতিতে শুধু  এনসিপি’র রত্ন নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন।অতীতে ‘কোটা’’ আর ‘সংরক্ষিত আসনের’ নামে পরিবারতন্ত্রের মধ্য থেকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে সংসদে যারা আমাদের প্রতিনিধিত্ব করত, তারা ছিল নারীদের প্রেজেন্টেশন। কিন্তু এই জারা, সামান্থারা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছে। এনসিপিতেও তারা নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিয়েছে। সংসদেও তারা নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিবে বলে আমি বিশ্বাস করি।তাই অতীতের রাজনীতির অপ্রত্যাশিত কালচারগুলোকে ধারণ করে আমরা যেন শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা না করি, সমালোচনা করতে হবে বলে সমালোচনা না করি। বিশেষত, ব্যক্তিগত মানসিকতার প্রতিবন্ধকতাকে প্রায়োরিটি দিয়ে রাজনীতিতে যোগ্য নারীদের অংশগ্রহণে যেন প্রতিবন্ধক হয়ে না দাঁড়াই।পোস্টের শেষ অংশে সারজিস লিখেন, আমাদের বোনেরা আমাদের শক্তি, বাংলাদেশের শক্তি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার Read more

ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন Read more

‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে দ্যা নিউ গ্রীন লাইফ হাসপাতাল। এখানে বসেই দিনের পর দিন চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলো Read more

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

৮০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
৮০ হাজার টাকা বেতনে  নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ Read more

প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশে প্রথমবারের মতো একযোগে আজ রবিবার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন