সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘মুন্সীগঞ্জ মহৎ ও প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ধারণ করে আমরা এই জেলা এগিয়ে নিতে চাই। কিন্তু বর্তমানে মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান।’তিনি আরও বলেন, ‘পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে রয়েছেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। অনেকে বলেন, প্রবাসীদের অবদান নেই, এটা ভুল ধারণা। পরিবারের প্রবাসী সদস্যদের সচেতন ও সরব হওয়ার আহ্বান জানাই। কারণ, তারা বাংলাদেশেরই অংশ।’এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সিগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ উজ্জ্বল প্রমুখ।দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্র ও বাংলাদেশের বিরুদ্ধে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে।’উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি বরং ফ্যাসিস্ট দোসরদের প্রভাব এখনও রয়ে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই পথ পাড়ি দিতে হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’
মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের অন্যতম আলোচিত নাম মো. ইলিয়াস। মাদক ব্যবসার জগতে তিনি পরিচিত ‘ইয়াবা সম্রাট’ নামে। উখিয়ার সীমান্ত ঘেষা ঘুমধুম ইউনিয়নের Read more

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া

স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম।বুধবার (২৭ Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন