গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই মিছিল-সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয় বলে জানা গেছে।আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেলসহ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।ডা. সাদিকের অপসারণ চাওয়া বিক্ষোভকারীরা জানায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই অবৈধভাবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসন করে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করে আসছে। এরই প্রতিবাদে ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়। এ সময় জেলা নেতা ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা নেতা ছামছুল হাসান ছামছুল ও ছালাম মিয়ার সমর্থিত নেতাকর্মীরা শাহিন আল পারভেজের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ও সাংবাদিকের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ছামছুল-ছালাম সমর্থিতদের হামলায় পুলিশ সদস্য ও সংবাদকর্মী শাকিল মিয়াসহ বিএনপির দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এমন অবস্থার সৃষ্টিতে উত্তেজিত ব্যক্তিরা উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটায়। একইসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছামলাম মিয়া অবরুদ্ধ হয়ে পড়েন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর দল মাঠে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাদুল্লাপুর শহরে থম থম উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড
আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড

অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে আশ্রয়প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোনও দেশে ভ্রমণের অনুমতি দেবে না জোট নিরপেক্ষ Read more

তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা
তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা Read more

ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের দুঃসাহসিক এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ  তিন ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন