সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আটক নারী ও শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।এরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা পূর্বপাড়া গ্রামের আব্দুল মাজেদ কারিগরের ছেলে মো. নেয়ামত আলী (৫১) ও নিয়ামত আলীর স্ত্রী পাপিয়া বেগম (৪৬), পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা গ্রামের রাজু আমির মোল্লার স্ত্রী শিলা আক্তার সরবানু (২৪) ও তাদের দুই ছেলে হাবিব (৯) এবং লাবিব (৪ মাস), খুলনার তেরখাদা থানার হাড়িখালি গ্রামের আব্দুস সালাম এর ছেলে আব্দুল মোছা (৩৬), আব্দুল মোছার স্ত্রী আফরোজা খাতুন (৩৫) ও তাদের মেয়ে রুকাইয়া খাতুন (৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পৌয়াখালী গ্রামের আশরাফ মিয়ার স্ত্রী মোসাম্মত মুসলিমা খাতুন (২১), তাদের মেয়ে আনাবিয়া (১)। মুসলিমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া জন্মসূত্রে ভারতীয় নাগরিক।বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোস্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম (৫৬) বাদি হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, বৃহস্পতিবার দুপুরে হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন চালু করা Read more

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!
যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ এর উদ্দেশে রেজাউল নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ Read more

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ অথবা সরকার Read more

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন