চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নদী-ছড়ার জন্য পরিচিত সাতকানিয়া উপজেলা এখন নতুন এক সংকটে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত ছড়াগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে অবৈধ বালু ব্যবসার কেন্দ্রে। বিশেষ করে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পূর্ব মাহালিয়া এলাকার ছাইল্যাতলী ছড়া এখন কার্যত একটি বালুর খনিতে রূপ নিয়েছে।সম্প্রতি উপজেলা প্রশাসনে জমা পড়া একটি আবেদনে দাবি করা হয়েছে, এলাকাবাসী ‘হাত দিয়ে বালু তোলার’ মাধ্যমে ছড়ার পানি চলাচল স্বাভাবিক রাখতে চায়, যা নাকি কৃষির জন্য উপকারী হবে। তবে অনুসন্ধানে জানা গেছে, বাস্তবে সেখানে চলছে আধুনিক যন্ত্রপাতি ও ডাম্পার ট্রাক দিয়ে ব্যাপকহারে বালু উত্তোলন।জানা গেছে, আবেদনকারী হিসেবে স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন নামের এক ব্যক্তি আবেদন জমা দেন, যেখানে ‘অসহায়তা’ ও ‘জীবিকার প্রয়োজনে’ বালু তোলার কথা বলা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এটি মূলত প্রভাবশালী একটি চক্রের পরিকল্পিত উদ্যোগ, যারা এই আবেদনকে ঢাল হিসেবে ব্যবহার করে ছড়াটি থেকে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করছে।সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ছড়ার বুক চিরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং তা ট্রাকে ভরে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনে পূর্বে আবেদন করার কথা বলে এই কাজকে বৈধ হিসেবে দেখানোর চেষ্টা চলছে, যদিও কোনো সরকারি অনুমোদন ছাড়াই এসব কাজ চালানো হচ্ছে।স্থানীয় কৃষকরা বলছেন, এইভাবে বালু তোলার ফলে পানি প্রবাহের গতিপথ বদলে যেতে পারে, যা ভূমিক্ষয়ের আশঙ্কা তৈরি করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসলি জমিও। আরো উদ্বেগের বিষয় হলো, এই কর্মকাণ্ডের বিরোধিতা করলে হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। অনেকেই পরিচয় গোপন রেখে জানান, বালু ব্যবসায়ীদের সঙ্গে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে হুমকি দিচ্ছে।একসময় কৃষিভিত্তিক ছাইল্যাতলী ছড়া এখন রূপ নিয়েছে অর্থলোভী মানুষের আয়ের উৎসে। এই ধারা অব্যাহত থাকলে শুধু কৃষিই নয়, প্রশাসনের ওপর মানুষের আস্থাও নষ্ট হবে।আলা উদ্দিন বলেন, তার নির্মাণকাজের জন্যই বালু তোলা হচ্ছে এবং তিনি এ ব্যাপারে ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন। তিনি দাবি করেন, এই ছড়া সরকারি জমিতে অবস্থিত এবং এতে কোনো ব্যক্তিগত ক্ষতি হচ্ছে না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম। অভিযুক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছড়া থেকে বালু তোলা সম্পূর্ণ অবৈধ এবং আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার Read more

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার  ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই Read more

পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও
পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও

পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) গভীর রাতে কবর খুঁড়ে Read more

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া
ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।গত দুই সপ্তাহে Read more

মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন
মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী Read more

apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع
apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع

دليلك العملي للـ apple 1xbet تحميل في الإمارات ما هو apple 1xbet تحميل وكيف يعمل؟ apple 1xbet تحميل هو منصة Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন