মানিকগঞ্জের সাটুরিয়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া-দড়গ্রাম সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি গোপালপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা এবং অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সংঘর্ষে আহত হয়েছেন সিএনজি চালক বারেক (৪০), যিনি মধ্য রৌহা গ্রামের বাসিন্দা। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, সাটুরিয়া-দড়গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় সিএনজি চালক আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় Read more

সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫

খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে ৫ জন Read more

জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম
জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন