বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।রোববার (১৭ আগস্ট) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়, এই লঘুচাপটি পশ্চিম-উত্তর, পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টানা এক মাস যাবৎ কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন পশুপালন ও Read more

শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।রবিবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও জেলা Read more

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে Read more

শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি
শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

শীতের আগমনী বার্তায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ Read more

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন