পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা দিতে এসেছেন তার সহযোদ্ধা পর্যটকরা।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।বিমানবন্দরে অপেক্ষা করেছেন তার সহযোদ্ধা ও বাংলা চ্যানেল পাড়ি দেওয়া হোমায়েদ ইসহাক মুন। তিনি বলেন, শাকিল যখন যমুনা নদী পার হয় আমি তার সঙ্গে ছিলাম। আমি একজন সুইমার ও পর্বতারোহী। ওকে সাধুবাদ জানিয়েছে। এখন ওকে দেখার অপেক্ষায় আছি। আমি সহযোদ্ধা হিসেবে এই ইতিহাসের অংশ হয়ে গর্বিত।এভারেস্ট জয়ী শাকিলের বন্ধু বিপাশা। তিনিও দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। তিনি বলেন, শাকিল পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন। গিনেজ বুকেও রেকর্ড করেছেন। উনি অ্যাডভেঞ্চারের বাহিরেও ভালো মানুষ। আমি ওনার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি।তিনি বলেন, আমাদের আরও অনেক ট্রাভেলার তাকে দেখতে এয়ারপোর্টে আসছেন।জানা গেছে, শাকিল কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ হেঁটে গত ১৯ মে সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন তিনি। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। শাকিল এটা করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে। এতে দেশের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)
টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ। দিনের ম্যাচে রাজশাহীর মুখোমুখি চট্টগ্রাম, আর রাতে খেলবে নোয়াখালী-রংপুর। আজ আছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারে Read more

স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও

অস্থির বাজারে এবার আরও এক বড় লাফ দিয়েছে সোনা; অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে মূল্যবান হলুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন