শীতের শুরু হোক বা ঋতু বদলের সময়, সর্দি–কাশি এখন প্রায় প্রতিটি ঘরের চেনা অতিথি। শিশু থেকে বয়স্ক, কারোই রেহাই নেই সর্দি–কাশি থেকে। ভাইরাসজনিত এই সমস্যায় সব সময় ওষুধই যে একমাত্র সমাধান, তা নয়। বরং সঠিকভাবে ঘরোয়া যত্নে অনেক ক্ষেত্রেই মিলতে পারে আরাম ও দ্রুত সেরে ওঠার সুযোগ।কাশির পুরনো বন্ধু আদা–মধু: তাজা আদা বেটে বা কুচি করে তার রসের সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে কাশির জ্বালা কমে। আদার উষ্ণতা কফ ঢিলাতে সাহায্য করে, আর মধু গলা শান্ত রাখে।লেবু ও কুসুম গরম পানি: এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে সকালে পান করলে গলার খুসখুসে ভাব কমে। ভিটামিন ‘সি’ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।হলুদ দুধ: ঘুমানোর আগে এক কাপ গরম দুধে আধা চা–চামচ হলুদ মিশিয়ে খেলে শরীর গরম থাকে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। কাশি বেশি হলে এটি বিশেষ উপকারী।লবণ পানিতে গার্গল: গলার ব্যথা ও কাশিতে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো গরম পানিতে লবণ মিশিয়ে দিনে দুই–তিনবার গার্গল করা। এতে জীবাণু কমে এবং গলার ফোলাভাব হ্রাস পায়।ভাপ নেওয়া: গরম পানির ভাপ নিলে নাক বন্ধ ভাব কমে, সাইনাস পরিষ্কার হয়। প্রয়োজনে ইউক্যালিপটাস তেল এক–দুই ফোঁটা যোগ করা যেতে পারে (শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি)।তুলসী ও লবঙ্গ: তুলসী পাতা ফুটিয়ে সেই পানিতে লবঙ্গ ও আদা যোগ করে চা বানিয়ে পান করলে কাশি ও সর্দিতে আরাম মেলে। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে।পর্যাপ্ত বিশ্রাম ও পানি: শুধু টোটকাই নয়, সুস্থ হতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম ও বেশি করে তরল পান করা। এতে শরীর দ্রুত ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে।কখন ডাক্তারের শরণাপন্ন হবেন: ঘরোয়া টোটকা উপকারী হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। তিন দিনের বেশি জ্বর থাকলে, শ্বাসকষ্ট হলে, শিশু বা বয়স্কদের ক্ষেত্রে সমস্যা বাড়লে, দীর্ঘদিনের রোগী হলে; তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।বলা দরকার: সর্দি–কাশি ছোট সমস্যা হলেও অবহেলা নয়। সঠিক যত্ন, ঘরোয়া টোটকা আর সচেতনতায় এই মৌসুমি অসুখ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ Read more

টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। একনজরে দেখে নিন টিভিতে Read more

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২
কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে Read more

অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা

রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন