জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পারারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শুভ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার  পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকার প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মালিপাড়ার গ্রামের ছোট্ট শিশু শুভ মিয়া সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে সদাই কিনে রাস্তা পারাপার হয়ে বাড়িতে ফিরছিল। এ সময় বামুনজানি বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেয়ার পথে উপজেলার ভাটারা এলাকায় পৌঁছলে শিশুটি মারা যায়।এ বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। Read more

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।রোববার (১৩ এপ্রিল) অন্ধ্রপ্রদেশের Read more

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন ২টি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে Read more

বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত
বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রত্যাহারকৃত মেয়র এবং শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ১৯ Read more

পবিত্র ঈদুল ফিতর আজ
পবিত্র ঈদুল ফিতর আজ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সারাদেশে আজ শনিবার (২১ মার্চ) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন