জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়ি চালিয়ে পুকুরের পানিতে পড়ে মো. ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ঐ এলাকার মো. মনির হোসেনের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, ‘নিহত শিশু মনির হোসেনের ৩য় ছেলে। সে সকাল বেলা খেলনা গাড়ি নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ খেলতে খেলতে গাড়ি চালিয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দেখতে পায় গাড়ি নিয়ে শিশু ওমর ফারুক পুকুরে পানিতে ভেসে আছে। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’এ বিষয়টি নিশ্চিত করে নিহত শিশুর বাবা মনির হোসেন বলেন, ‘বাড়ির ভিতরেই খেলা করছিল ছেলেটি। হঠাৎ আমাদের সবার চোখের আড়ালে পানিতে পড়ে যায়।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ
তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ও কুর্শা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর চাকলা ও নারায়ণজন ঘাটে একটি স্থায়ী সেতুর Read more

দেশের রিজার্ভ বেড়ে দাঁড়াল পৌনে ২৭ বিলিয়ন ডলারে
দেশের রিজার্ভ বেড়ে দাঁড়াল পৌনে ২৭ বিলিয়ন ডলারে

দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী Read more

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক
আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন