ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূর আলম ও আবদুর রউফের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে Read more

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে Read more

ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়

‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষশুমারি শুরু হয়েছে।বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে Read more

নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ
নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ Read more

একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি
একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এক সাদামাটা মানুষ আবু ছায়েদ (৫৩)। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে কৃষিকাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন