সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।শনিবার (২৭ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা সমস্যার সুযোগ নেই।’ বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল রোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাবসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Read more

‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’
‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ Read more

গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল
গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন