সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও এক দশক ধরে রাজনীতিতে সরব উপস্থিতি অবশেষে আইনের জালে ধরা পড়লেন যুবলীগ নেতা মো. কামাল হোসেন সরকার। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কামাল হোসেন সরকার প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার বাসিন্দা ও মো. লিয়াকত আলীর ছেলে। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামের এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ১০০০-১২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। কামাল হোসেন সরকার ওই মামলার অন্যতম আসামি।দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, “হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শিক্ষক কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।” তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, সরকারি চাকরিজীবী হয়েও তিনি সরাসরি রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন, যা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর স্পষ্ট লঙ্ঘন। এই বিধিমালার ২৫ (১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, “আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল তথ্য আসেনি। কোর্ট বা অন্য সূত্র থেকে নিশ্চিত হলে তাকে বরখাস্ত করা হবে।এই ঘটনা সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততার বিতর্ককে আবারও সামনে নিয়ে এলো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা

'সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ Read more

ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২
ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পারাপার হওয়ার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রামচন্দ্রপুর এলাকার Read more

মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা
ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত পিংকী আক্তার (২২) স্বামী বন্দর উদ্দিনের (৩৫) Read more

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।একই সঙ্গে  ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ Read more

খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন