সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকেই গ্রাহকরা সেবা নিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে আসলেও কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে ফিরে যেতে হয়। এদের মধ্যে অনেকেই অতিরিক্ত বিল ও মিটার পরিবর্তনের আবেদন করেও সপ্তাখানিক ধরে ঘুরছেন বলে অভিযোগ করেন।এদিকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশনাকে প্রত্যাখ্যান করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণছুটি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ফলে গেল ছয় দিন ধরে ব্যাহত হচ্ছে নেত্রকোনার পল্লী বিদ্যুতের স্বাভাবিক কার্যক্রম। লোডশেডিংয়ের কারণে ভোগান্তি বেড়েছে গ্রামগুলোতে।কোন কর্মকর্তারা কেন কর্মস্থলে যোগ দেননি কিংবা কবে নাগাদ যোগ দেবেন এ ব্যাপারে কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি।তবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আকরাম হোসেন মুঠোফোনে জানান, পল্লী বিদ্যুৎ অফিসে বিল দিতে আসা গ্রাহকদের থেকে আজ বিল গ্রহণ করা হচ্ছে, তবে যারা অভিযোগ নিয়ে আসছেন, কর্মকর্তা না থাকায় তা সমাধান করা যাচ্ছে না। নেত্রকোনা পল্লী বিদ্যুতের বিষয়টি উপদেষ্টা থেকে সরাসরি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, আশা করি ভালো কিছু সিদ্ধান্ত আসবে।এর আগে গত বৃহস্পতিবার আন্দোলনে অংশ নেওয়ার কারণে মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটসহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করে পল্লী বিদ্যুৎ সমিতি। এর প্রতিবাদেই গত বৃহস্পতিবার ৮০৯ জন কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের গণছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

সেদিন ছিল ২০১৫ সালের ৬ এপ্রিল। গভীর রাতে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে ভেসে এসেছিল চিৎকার আর কান্নার Read more

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০

অসামাজিক ও অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকার বিষয়ে যা বলছে বিসিবি
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকার বিষয়ে যা বলছে বিসিবি

গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে ফের দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই Read more

চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন