সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) বিকেলে ইজারাদার ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক আহ্বান করে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামিম।বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, “ইউনিয়নের হাটবাজারের ইজারাদারেরা যানবাহন থেকে কোনোভাবেই টোল আদায় করতে পারবেন না। আজই সংশ্লিষ্ট ইজারাদারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”তিনি আরও জানান, “পৌরসভার অভ্যন্তরে যানবাহন থেকে বিধিমালা অনুযায়ী ও সংশোধিত হারে টোল আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারকে জানানো হয়েছে।”এর আগে, গতকাল ১২ জুলাই অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে “হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইজারাদারদের নিয়ে বৈঠক আহ্বান করেন এবং সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেন।প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে স্পষ্টভাবে বলা হয়, সড়ক ইজারা দিয়ে কোনো পৌরসভা বা সিটি করপোরেশন যানবাহন থেকে টোল বা চাঁদা আদায় করতে পারবে না।পরবর্তীতে, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয় আরও একটি চিঠির মাধ্যমে দেশের সকল পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের বিষয়টি পুনরায় অবহিত করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাছ-মাংসের বাজার চড়া, সরবরাহ থাকলেও কমেনি দাম
মাছ-মাংসের বাজার চড়া, সরবরাহ থাকলেও কমেনি দাম

সপ্তাহের ব্যবধানে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও মাছ ও মাংসের বাজার এখনো বেশ চড়া। রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে Read more

যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় পেল অস্ট্রেলিয়া। তিন উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল তারা। আগে ব্যাট করে ওয়েস্ট Read more

হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?
হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। এবারের এশিয়া কাপেও এই উত্তেজনা কোনো অংশে কম ছিল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে Read more

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সুপার ফোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন