জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহসান হাবীব লিংকন এসব তথ্য জানান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।আহসান হাবীব বলেন, ‘বিএনপির সঙ্গে জোটে ছিলাম। কিন্তু এবার আমরা ছয়জনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চেয়ারম্যান নির্বাচন করবেন না। অনেক ছোট ছোট দলকে তিনটা–চারটা করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।’রাত দেড়টার কিছু সময় পর ফেসবুকে দেওয়া পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবীব লিংকন লেখেন, ‘স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি দিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবটুকু শহীদ জিয়া এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশ পরিচালনায় অবদান রাখব। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেননি।’আহসান হাবীব লিংকন বলেন, তিনি দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে তিনি নির্বাচন করবেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮

পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন Read more

মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী Read more

চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!
চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত ঘটনাপ্রবাহ বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন