সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নতুন হার অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বাড়িয়ে ১ হাজার ১২৮ পাউন্ড নির্ধারণ করা হচ্ছে।একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচও। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ছে- বিমানবন্দরের ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তের ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে।নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনকারীদের ভিসা ফি ১৯৭ পাউন্ড পর্যন্ত বাড়ছে।বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে (স্পন্সরশিপ) ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। স্বাস্থ্য খাতে দক্ষ কর্মীদের জন্য এই বৃদ্ধি যথাক্রমে ২০ পাউন্ড এবং ৩৮ পাউন্ড। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী ও তাদের নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে।এছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফিও ৭২ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল Read more

জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার Read more

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত Read more

জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ
জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা Read more

এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ
এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ

এশিয়া কাপের জন্য এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে দীর্ঘ ৩ বছর Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন