বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। কিন্তু সন্ধ্যা নামলেই এই সৈকতজুড়ে নামে অন্ধকার। কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল- সব জনপ্রিয় পয়েন্টে আলো নেই বললেই চলে। কোথাও মিটমিট করে, কোথাও পুরোপুরি নিভে আছে। আর সেই সুযোগে বেড়েছে ছিনতাই, ইভ টিজিং ও নানা অপরাধ।সরেজমিনে দেখা যায়- বাতি থাকলেও বেশিরভাগই অচল। কলাতলী থেকে সুগন্ধা পর্যন্ত প্রতিটি পিলারে লাইট লাগানো, কিন্তু একটি বাতিও জ্বলছে না। সুগন্ধায় হাতে গোনা চারটি এলইডি লাইট জ্বলতে দেখা গেলেও লাবণীতেই কেবল চারটি এলইডি কিছুটা আলো ছড়াচ্ছিল। সেখানে থেকেই আবার শৈবাল হয়ে ডায়বেটিস পয়েন্ট পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার। এক-দু’টি বাতি মিটমিট করে জ্বলা-নেভা ছাড়া আর কোনো আলোর দেখা নেই।এমন অন্ধকারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। চলাফেরা করতে গিয়ে আতঙ্কে থাকেন পর্যটকেরা। অনেকে আতঙ্কে সন্ধ্যার পর আর সৈকতে নামতেই সাহস করেন না।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সৈকতের ডায়বেটিস পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত বসানো হয় ১১৩টি পোল লাইট। খরচ হয় ১৫ লাখ টাকা। এর মধ্যে মাত্র ৩৫টি বর্তমানে সচল, ৭৮টি বিকল। সঙ্গে ৩২টি সিসি ক্যামেরাও বসানো হয়েছিল, যেগুলো লাবণী পয়েন্টের তথ্যকেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হয়।বিকল হওয়ার কারণ হিসেবে প্রশাসন বলছে- লবণাক্ত হাওয়া, বৃষ্টির পানি, তার ও পুঁতি নষ্ট হওয়া এবং গত বর্ষায় কয়েকটি পিলার ভেঙে পড়া। আবার অনেক লাইট ও তার চুরি হয়ে গেছে।নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, এক দশক আগে বীচ ম্যানেজমেন্ট কমিটির অর্থায়নে কেনা ১১৯টি ফ্লাড লাইটের মধ্যে এখন ৮০টির মতো অবশিষ্ট আছে।তার ভাষ্য, ৫০টির মতো বাতির হদিস নেই। অথচ প্রশাসন বলছে, সবই লাগানো ছিল। সিদ্ধান্তহীনতায় বছর কেটে গেছে- এটা স্পষ্ট ব্যর্থতা।আরেকটি সূত্র জানায়, প্রশাসনের একজন সাবেক অতিরিক্ত জেলা প্রশাসকের সময় চট্টগ্রাম থেকে ১০০টি ৪০০ ওয়াটের এলইডি ফ্লাডলাইট আনা হয়েছিল। যার ৫০টি স্থাপন করা হলেও বাকি ৫০টি বাতির কোনো হিসাব পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা পর্যটক আব্বাস উদ্দিন বলেন, ‘এত বড় পর্যটন শহর অথচ সৈকতে আলো নেই- লজ্জার বিষয়।’তার সঙ্গে থাকা আজিজুল হক জানান, কলাতলী থেকে সুগন্ধা আসার পথে পুরো অন্ধকার। মনে হচ্ছিল যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে।জলতরঙ্গের পশ্চিমে বসে থাকা কয়েকজন তরুণ বলেন, ‘সী-গালের সামনে বসতে চেয়েছিলাম, কিন্তু আলো নেই। আগে আলো থাকত, এবার পুরো অন্ধকার।’বৃহত্তর সুগন্ধা বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ঝিনুকের দোকানের আলোতেই এখন সৈকত আলোকিত। পিলারের বাতিগুলো নষ্ট, ব্যবসার ক্ষতি হচ্ছে, পর্যটকরা নিরাপদ বোধ করছেন না।’বিচ কিককট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সোহেল বলেন, ‘১০ হাজার পরিবার এই ব্যবসার ওপর নির্ভরশীল। অন্ধকারের কারণে রাতে পর্যটক আসে না। অথচ বীচ ম্যানেজমেন্ট কমিটি প্রতিবছর কোটি টাকা রাজস্ব তোলে- সেই টাকা যায় কোথায়?’পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, ‘৩৫টির মতো লাইট সচল। নতুন লাইট কেনার প্রক্রিয়া চলছে।’টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ জানান, ছিনতাই প্রতিরোধে দুই শিফটে টহল বাড়ানো হয়েছে। সৈকতে ২৭টিসহ মোট ৩৩টি সিসি ক্যামেরা আছে- ৮/১০টি নষ্ট, দ্রুত মেরামত হবে। আরও ১৭টি স্থাপন করা হবে। তবে তিনি স্বীকার করেন, আলো না থাকা বড় সমস্যা। জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুত বাতি লাগানো হবে।জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘আগামী সপ্তাহেই নতুন ফ্লাড লাইট বসানো হবেএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে
বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে

এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে হঠাৎ অসুস্থ Read more

কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক Read more

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন