ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পিনেইদার বয়স ছিল ৩৩ বছর।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুইয়াকিলের উত্তরের একটি দোকানের সামনে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত পিনেইদা, তাঁর মা ও সঙ্গে থাকা আরেক নারীর দিকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিনেইদা। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে।সাম্প্রতিক সময়ে গুইয়াকিল সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা ও মাদক চক্রের কার্যক্রমে গভীরভাবে বিপর্যস্ত। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে প্রায় ১ হাজার ৯০০টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরেই দ্বিতীয় স্তরের লিগে খেলা তিন ফুটবলার গুলিতে নিহত হন। অক্টোবরে আরেক স্থানীয় খেলোয়াড়ও সন্ত্রাসী হামলার শিকার হন।মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইকুয়েডরের জাতীয় দলের জার্সিতে মোট ৯টি ম্যাচ খেলেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও।ক্লাব ফুটবলে ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়েতে ক্যারিয়ার শুরু করেন পিনেইদা। ২০১৬ সালে যোগ দেন ইকুয়েডরের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা এসসিতে। পরে ধারে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং নিজ দেশের এল নাসিওনালে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার Read more

আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ
আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আজ সেই ঐতিহাসিক ১৬ই জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে Read more

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান
হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পরিবাহিত হয়, সেই কৌশলগত 'হরমুজ প্রণালি' দিয়ে যাতায়াতকারী Read more

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন