শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগমের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিতে ব্যানার-ফেস্টুন হাতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয় ঘিরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাঙ্গণেই র‌্যালি শেষ হয়। শিক্ষার্থীদের স্লোগান ও উদ্দীপনায় চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজিলা ইয়াসমিন বলেন, “এই বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি এলাকার স্বপ্ন ও আলোর ঠিকানা।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক রোকসানা বেগম, আজমিনা খাতুন, নুরজাহান আক্তার রত্না, শায়লা শারমিন, গোলাম হোসেন, মফিজুল ইসলাম, অ্যাডহক কমিটির সদস্য সাইমুম ইসলাম এবং প্রাক্তন শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও খাদিমুন্নাহারসহ বিপুলসংখ্যক অভিভাবক।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মুখে ফুটে ওঠে গর্বের ছাপ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম বলেন, “১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শত বছরের যাত্রায় প্রজন্মকে আলোকিত করেছে। ভবিষ্যতেও আধুনিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”শিক্ষকরা জানান, মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা আরও শক্তিশালী করা হবে। অভিভাবকরা বলেন, এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে বহু শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত।শতবর্ষ উদযাপন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়, এবং নতুন শতকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উৎসবটি শেষ হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দি। এদিকে নেপালের Read more

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন