কুমিল্লার মেঘনা উপজেলায় একসময় সংবাদপত্রের পাঠকসংখ্যা ছিল আশপাশের অনেক উপজেলার তুলনায় বেশি। নিয়মিত পাঠকের পাশাপাশি গ্রামাঞ্চলেও দৈনিক পত্রিকা পৌঁছে যেত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মেঘনা উপজেলা থেকে ভাটেরচর সড়কের প্রায় সাড়ে ৯ কিলোমিটার অংশের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় এখন সেখানে পত্রিকার হকার পাওয়া যাচ্ছে না।বিষয়টি নিশ্চিত করে বৃহত্তর কুমিল্লা জেলার পত্রিকার ডিলার মোহাম্মদ আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে পত্রিকা সরবরাহের সঙ্গে যুক্ত। তবে হকারের অভাবে বর্তমানে মেঘনা উপজেলায় পত্রিকা পাঠানো সম্ভব হচ্ছে না। একটা সময় মেঘনা উপজেলায় প্রচুর পত্রিকা যেত, পাঠকসংখ্যাও ছিল সন্তোষজনক। কিন্তু এখন রাস্তার বেহাল দশার কারণে হকার খুঁজে পাওয়া যায় না।”তিনি আরও বলেন, “শুনেছি ওই রাস্তায় দীর্ঘদিন ধরে মেরামতের কাজ চলছে। যদি কাজ শেষ হয়, তাহলে বেতন দিয়ে হলেও একজন হকার রাখবো। আর যদি এখনই হকার পাওয়া যায়, তাহলেও নিয়ে নিবো। মেঘনাতে আবার আগের মতো সংবাদপত্রের পাঠকসংস্কৃতি জাগিয়ে তুলতে চাই।”এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, “আশা করছি এই রাস্তাটির মেরামতকাজ খুব শিগগিরই সম্পন্ন হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ
মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ

আগের ম্যাচের ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্লাবটি জানিয়েছিল, তার চোট গুরুতর না হলেও দীর্ঘদিন মাঠের Read more

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ Read more

জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি
জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া Read more

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনা জেলার ভাঙ্গুড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন