নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবে না।তাদের এই দাবি মধ্যে নিহতদের পরিবারকে সচিব পর্যায়ের পেনশন সুবিধা দেওয়ার দাবিও রয়েছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেয় তারা।রবিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।এদিকে আন্দোলন ও সহিংস বিক্ষোভে নিহতদের স্বজন ও আহতদের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রোববার তারা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবন বালুওয়াটারের সামনে জড়ো হয়ে জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার অপেক্ষায় আছেন তারা।কমল সুবেদী নামে নিহত এক তরুণের স্বজন বলেছেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয়েছে। তবে রোববার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল।পরিবারগুলোর দাবি- ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করতে হবে এবং শেষকৃত্যের মিছিল রিং রোড প্রদক্ষিণ করবে।একইসঙ্গে নিহতদের পরিবারকে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশন সুবিধাও দিতে হবে বলেও দাবি করেছেন তারা।নেপালের সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহত প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারগুলোর দাবি, নিহতদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতির জন্য আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া জরুরি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে Read more

পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’
পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’

শেষ মুহূর্তে এসেও অনিশ্চিয়তা থেকে গেছে জুলাই সনদে সই করা নিয়ে। স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় রয়েছে জামায়াত ও এনসিপি। এছাড়া Read more

ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে
ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে

ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন