টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। একপর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়ির চাপায় পিষ্ট হয় ইসরাত। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।এদিকে ঘটনার পরপরই অটোচালক অসাদুল পলাতক রয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছে। এদিকে আজ বুধবার (১১ জুন) সকাল থেকে পরিবার ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।  একপর্যায়ে বিক্ষোভকারীরা অটোচালকের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। তার বিরুদ্ধে এই Read more

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেনুয়েল ডেমার্চ ডি’ রোজারিও ডিয়ার (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন