জ্যৈষ্ঠে টানা কয়েকদিনের বৃষ্টিপাতেও গরমের দাপট যেন কমছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় সকালের মধ্যেই দেশের ১১ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সোমবার (২৬ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহে ৩৮ মিলিমিটার ছাড়াও রাজশাহীর ঈশ্বরদীতে ২৬, বগুড়া ও রাজশাহীতে ২৫, দিনাজপুরে ১৮, চুয়াডাঙ্গায় ১৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫

যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।ক্রিকেট৪র্থ যুব ওয়ানডেবাংলাদেশ–আফগানিস্তানসরাসরি, সকাল ৯টা,টি Read more

বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি
বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই
সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই

বাউফল-লেবুখালী মহাসড়কে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুমকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন