বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। আর সংস্কারও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।বুধবার (০৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন, তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালিত হবে।তিনি বলেন, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে। ইতোপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না, যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আন্দোলন করতে না হয়।করিডোর ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক আরও বলেন, বিচার বিবেচনা করে যে দল আপনার অধীনে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে, সেই সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানাচ্ছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য Read more

মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার
মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা Read more

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে Read more

পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন