‘সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল’ – এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া নিত্যনতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে ১/১১ নামিয়ে আনলে লাভটা হাসিনার হবে বলেও মন্তব্য করেছেন তিনি।শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এত দিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন। কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ-অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি! অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন তাদের কাছে খুব প্রিয়। তাদের যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না। অথচ সেই তারা প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে।’সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘নির্বাচন হয়ে গেলে তো তাদের বিচারপতি নিয়োগ, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগের খবরদারি থাকবে না। তাই যেকোনোভাবে সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে হবে। কিন্তু সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল? চেয়ারে থাকলে যা করা যায়, আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না, সেটা কি অনুমেয় ছিল না?’তিনি আরও বলেন, ‘সরকার সেদিনই দুর্বল হয়ে পড়েছে, যেদিন থেকে পদত্যাগ শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সামনে আরো পদত্যাগ করে নির্বাচন বা রাজনীতিতে কয়েকজন উপদেষ্টা নাম লেখাবে। তখন তো এই সরকার আরো দুর্বল হবে।’‘আচ্ছা নতুন সংবিধান চান, তবে মুজিববাদী সংবিধান মেনে যে শপথ নিলেন, তখন মনে ছিল না? সংবিধানকে স্বীকৃতি দিয়ে, হাসিনার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আবার তাকে অবৈধ বলা যায়?’- প্রশ্ন করেন রাশেদ খান।তিনি বলেন, ‘নিত্যনতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে ১/১১ নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে। তখন কিন্তু আমি-আপনি আমরা কেউ বাঁচতে পারব না। সুতরাং একগুঁয়ে মনোভাব না দেখিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের পথপ্রক্রিয়া আবিষ্কার করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সবার নেওয়া উচিত।’গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আপনি ডক্টর মুহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো হাসিনা ফিরে আসার পর আরেকটি ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চান? নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে সাধুবাদ জানাতে পারছেন না কেন? এই নির্দেশনা তো ডক্টর মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তা কি জানেন না?’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার
ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ Read more

হামলা চালাতে ৮ যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান মার্কিন সেনাদের
হামলা চালাতে ৮ যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান মার্কিন সেনাদের

ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও এক হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা
ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গত এক মাস ধরে ট্যাপের পানিতে ছোট ছোট লার্ভার মতো পোকা ও কেঁচো পাওয়ার অভিযোগ করছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন