সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ শিল্পকর্ম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।তিনি বলেন, এ দেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। এই দাবি আদায়ের পথে গুম হয়েছেন ইলিয়াস আলী, সুমনসহ আমাদের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা মানবিকতা ও ন্যায়বিচারের জায়গা ধ্বংস করে দিয়েছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে।বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কৃতি বিকাশ সম্ভব নয়। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। তখন কেউ আগুন দিয়ে কিছু পুড়িয়ে দেয় না, বরং সবাই মিলে কিছু নির্মাণ করে। এই মনোভাবই সংস্কৃতির প্রকৃত চেতনা।চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত মেধা ও পরিশ্রমের সঙ্গে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

রাস্তার পাশে ড্রেনের ময়লা তুলে ফেলে রাখা হয়। অতঃপর সামান্য বৃষ্টিতেই সেই ময়লা আবারও ড্রেনে চলে যায় এবং পুরো সড়কজুড়ে Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২
সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ Read more

ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ
ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা Read more

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ এলাকায় ছেলের প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নানের বিরুদ্ধে। Read more

ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা
ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার অপরাধে’ গ্রেপ্তারের পর অবশেষে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ Read more

আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন