জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার মরদেহ সেখানে নেওয়া হয়।এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ।এদিকে, এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতালের সামনে। দেশে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ Read more

জানা গেল কখন লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান
জানা গেল কখন লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে Read more

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা’। সম্প্রতি কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে Read more

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ Read more

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে বেইজিংয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন