প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য দেন তিনি।মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার ভূমিকার কারণেই এখনো কেউ বড় ধরনের সংঘাতে জড়াচ্ছে না। কিন্তু সবাই যেন অপেক্ষায় আছে, কবে সেই সুযোগ আসবে।’রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সরকার বদলালেই মসজিদের ইমাম বদলে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও বদলে যায়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এখন নিত্যনৈমিত্তিক বিষয়।’তথ্য উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলের ইসলামের ইতিহাস না পড়ে কেউ কেউ ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতে চায়। কেউ সুন্নিদের, কেউ কওমিদের ব্যবহার করেছে। কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ করার চিন্তা কেউ করেনি।’সম্প্রতি মাজারে হামলার প্রসঙ্গে তিনি জানান, ‘ঘটনার পর জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনাগুলো সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে  ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ Read more

বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বনানী Read more

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। Read more

রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি Read more

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল

আগামীকাল বুধবার (২০ এপ্রিল) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। এটি প্রাইজবন্ডের ১১৯তম ড্র। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন