এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।শনিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় খেলবেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।আজকের ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় বাংলাদেশ। অন্যদিকে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে
জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী Read more

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক
ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। রোববার (৩১ আগস্ট) Read more

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ
‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন