গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এনামুল হক মোল্লা।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালায়। এসময় এনামুল হক মোল্লাসহ শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জলকে আটক করা হয়। অভিযানে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন। প্রায় ১৬ বছর পর ২০২৪ সালের শেষের দিকে দেশে ফিরে তিনি হেলিকপ্টারে নিজ গ্রাম বরকুলে অবতরণ করেন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।দেশে ফেরার পর এনামুল হক মোল্লা গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দলীয় মনোনয়ন না পেয়ে পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, যৌথবাহিনীর অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো এনামুল হক মোল্লার নিয়ন্ত্রণেই ছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার,(২০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌর বাজার মেইনরোডস্থ খাগড়াছড়ি স্ট্যান্ড এলাকায় এই Read more

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’
‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’

বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনও গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটেনি উল্লেখ করে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ শহরতলীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলেক বেপারী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৫ Read more

বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল
সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন