গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১১ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও করে শিশুটিকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার (১৫ আগস্ট) সাকালে অভিযুক্ত সাব্বির আহমেদ (২০) কে গ্রেফতার করেছে র‍্যাব। তার বাড়ি দক্ষিণ চর হাজিপুর, হোসেনপুর (কিশোরগঞ্জ) এলাকায়। তার দুলাভাইয়ের বাসায় র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির কারণে একটি দোকানে আশ্রয় নেয় সে। সেখানে অভিযুক্তরা কোল্ড ড্রিংকে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে তাকে পান করায়। অজ্ঞান অবস্থায় তাকে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে শিশুটিকে একাধিকবার গণধর্ষণ করার অভিযোগ রয়েছে। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে সম্প্রতি ভুক্তভোগীর ভাইয়ের নজরে আসে। পরে পুরো ঘটনা পরিবারকে খুলে বলে শিশুটি।ঘটনাটি ঘটেছে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মড়লপাড়া গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পিতা গত শনিবার (৯ আগস্ট) বিকালে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।অভিযুক্তরা হলেন- কাওরাইদ ইউনিয়নের মড়লপাড়া গ্রামের শামসুল হুদার ছেলে শফিকুল ইসলাম হায়দার, মৃত সামসুদ্দিন মড়লের ছেলে জসীম উদ্দীন (৩০), মো. রুবেল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৫) ও ইসমাইল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০)। এদের মধ্যে বাবুল মিয়া শিশুটির চাচাতো ভাই ও শফিকুল ইসলাম হায়দার তার কাকা।এ বিষয়ে র‍্যাব-১ এর একজন কর্মকর্তা জানান, ‘আমরা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছি, বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!
চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত ঘটনাপ্রবাহ বাংলাদেশের Read more

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন।সোমবার (১৩ Read more

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও Read more

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে যেসব জেলায়
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে যেসব জেলায়

দেশের ১০ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন