মুন্সিগঞ্জের শ্রীনগরে কাগজের কার্টুন বাক্সের ভেতর থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামের বড় মসজিদ এলাকার সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।পুলিশ বলছে,মৃত নবজাতকটি ৮-১০ দিন বয়সী হবে।নবজাতকের পড়নে ডায়পার ও মুখে চাপাতি গুড়া গুজানো ছিল।  স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কবুতর খোলা বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে একটি কাগজের কার্টুন বাক্স পড়ে ছিল। বাক্সটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতুহল তৈরি হয়।এক পর্যায়ে বাক্সটির মুখ খুলেন স্থানীয়রা। বাক্সর ভেতরে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে তারা শ্রীনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন,খবর পেয়ে ওই মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।ধারনা করা হচ্ছে নবজাতকটিকে মৃত অবস্থায় কেহ ফেলে গেছেন।নবজাতকের বয়স ৮-১০ দিন হতে পারে।মৃত নবজাতকের পড়নে ডায়পার ও মুখে চা পাতির গুড়া গুজানো ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

২০২৫-এ ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধ নিয়ে ৬ বছর আগেই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!
২০২৫-এ ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধ নিয়ে ৬ বছর আগেই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন কিছু নয়। তবে বুধবার মধ্যরাতে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা এবং তার জবাবে Read more

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় Read more

ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ

ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে Read more

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন যুব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন