একসময় বলিউডে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে। যাঁর কণ্ঠে প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান শুনেছে শ্রোতারা। ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায় তাঁর গানের যাত্রা। সেসময় নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনো নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি তিনি।গায়িকা বলেন, এখনো সুরকার ও গীতিকাররা তাকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু বর্তমান অবস্থার কারণে সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিমান থেকে নামার পর হঠাৎ করেই তিনি অনুভব করেন যে কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসজনিত একটি বিরল স্নায়ুর সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এই খবর প্রকাশ্যে আসার পর ভেতবে কঠিন এই পরিস্থিতিতেও সচেতনতার বার্তা দিয়েছেন গায়িকা। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি সতর্ক করেছেন অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে।সম্প্রতি তাঁর জন্মদিনে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি

দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে বদলি Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন