মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডাভিত্তিক দলটি। সিএনএনমেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে। তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামি থেকে মেসি ও আলবা ছাড়া আর কোনো খেলোয়াড় দলে জায়গা পাননি। তবে তারা দুজনই সেই ম্যাচে অংশগ্রহণ করেননি।মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো শুরুতে আশাবাদী ছিলেন যে, নিষেধাজ্ঞার খড়গ তাদের ওপর পড়বে না। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে, তবে আমাদের ভাগ্য ভালো মেসি আজ ফিরছে। আশা করি, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে এবং আগামীকালকের ম্যাচে দুজনের ওপরই আমরা ভরসা রাখতে পারব।কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই আসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা। ফলে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকছেন মেসি ও আলবা।এমএলএসে এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল, সঙ্গে ১০টি অ্যাসিস্ট। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলেছেন ছয় ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও চারটি ম্যাচে অংশ নিয়েছেন এই আটবারের ব্যালন ডিঅ’র জয়ী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত
শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজের জবাব Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

১৬ জুলাই: নামাজের সময়সূচি
১৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইংরেজি, ১ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন