শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ পাঁচ সমন্বয়ক ও তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন: জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকালীন প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস ও মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় কর্মীরা।অনুষ্ঠানে বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের পুনর্গঠনের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও শক্তিশালী হবে।”বিএনপিতে সদ্য যোগদানকারী ফারহান ফুয়াদ তুহিন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের বিশ্বাস, সেই স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতা তারেক রহমানের রয়েছে। তাই আজ আমরা প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।”এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ Read more

পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে Read more

এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই
এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস হলো। তবে ভারত-পাকিস্তান বিতর্ক এখনও থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নড়িয়ার সন্দেশ
২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নড়িয়ার সন্দেশ

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা শুধু নদীমাতৃক পরিবেশের জন্যই নয়, বরং একটি অনন্য মিষ্টান্নের জন্যও সুপরিচিত। এ মিষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন