বরিশালের সাধারণ ছাত্র জনতার ব্যানারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি নিয়ে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ছাত্র নেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহান প্রমুখ। পরে আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।১. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।২. স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দূষণ প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে।৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) Read more

পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’
পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’

তরুণদের দুই রাজনৈতিক দল এনসিপি ও গণঅধিকার পরিষদের এক হওয়ার যে আলোচনা চলছিল, তা ভেস্তে গেছে; চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাঝারি Read more

সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া
সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া

সবজির বাজার কিছুদিন স্বস্তিতে থাকলেও এখন আর সেই স্বস্তিটা নেই বাজারে। নসাধারণত মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য Read more

নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান
নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন দলটির Read more

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন