বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাত বছর আগের এ ঘটনার মামলা করেছেন স্থানীয় নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার।সোমবার (৫ মে) রাতে বাগেরহাট সদর মডেল থানায় এ মামলা করেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন- শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী এইচএম শাহীন ও শেখ শহীদুল ইসলাম। এর মধ্যে শেখ শহীদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে শেখ হেলাল, শেখ তন্ময়সহ পাঁচজন সরুই এলাকায় মান্নানের অফিসে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেয়া, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। তখন মান্নান তাৎক্ষণিকভাবে ৭ কোটি ৩০ লাখ টাকা দেন। পরে ২০১৯ সালের ৩ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ১২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেন তিনি।মোট ২০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠলেও বাদীর দাবি, ভয়ভীতির কারণে এতদিন মামলা করতে পারেননি। বর্তমানে ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি হওয়ায় মামলা করেছেন তিনি।মামলার সাক্ষী হিসেবে নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের মাঠ কর্মকর্তা, ক্যাশিয়ার ও ক্যাশ সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।তবে মামলার বাদী আব্দুল মান্নান তালুকদার নিজেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অর্থপাচার মামলার আসামি ছিলেন। ২০১৯ সালে দুদকের দায়ের করা ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে ছয় বছরেরও বেশি সময় কারাভোগ করেন। সম্প্রতি উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তিনি।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ-উল-হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে পেনাল কোডের ৩৮৬ ও ৩৮৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন Read more

চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু
চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শহরের কপোতাক্ষ এলপিজি অটো Read more

জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: জামায়াত আমির
জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: জামায়াত আমির

জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে, অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন