জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।এর আগে, বুধবার (২২ অক্টোবর) এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউশন যুক্তিখণ্ডন করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এদিন বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এছাড়া, অ্যাটর্নি জেনারেলও নিজের বক্তব্য উপস্থাপন করেন।শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলায় এ পর্যন্ত জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের গণহত্যাকালীন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনার বিশদ বিবরণ দেন এবং নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করেন।প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাহমিনা আক্তার মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি Read more

কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। কিন্তু প্রথম দুই টি-টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ Read more

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম শহর মসজিদ ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন